যশোর অফিস
যশোর শহরের মোল্লাপাড়া কবরস্থান মসজিদের সামনে থেকে জুম্মার নামাজ চলাকালে হিরো হোন্ডা কোম্পানির একটি ১০০ সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি মোটরসাইকেলটির নাম্বার( যশোর হ -১৫-৯০৭৩)।
শহরের মোল্লাপাড়া মালোপাড়ার বাসিন্দা শহিদুল ইসলাম গত শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে মোল্লাপাড়া মসজিদে আসেন। তিনি মসজিদের সামনে তার মোটরসাইকেলটি তালাবদ্ধ করে রেখে নামাজে অংশ নেন। নামাজ শেষে বের হয়ে দেখেন, তার মোটরসাইকেলটি আর সেখানে নেই।
পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখা যায় এক চোর ওই মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছে। এ বিষয়ে মোটরসাইকেলের মালিক শহিদুল ইসলাম বিষয়টি সংশ্লিষ্ট থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে,অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং চোর শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন অভিযোগ পেয়েছি। এই ঘটনার বিষয়ে তদন্ত দেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *