যশোর অফিস
যশোর জেলার বিভিন্ন দপ্তরে প্রধানের সাথে মত বিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত সরকারি কর্মকর্তাদের বলেছেন, আমরা অতীতের মত কোন দলকানা সরকারি কর্মকর্তা দেখতে চাই না। আপনারা নির্ভয়ে রাষ্ট্রেরের জন্য এবং রাষ্ট্রের পবিত্র দায়িত্ব পালন করছেন; এই বোধের জায়গাটা ঠিক রেখে কাজ করুন। রাজনৈতিক পরিচয় তুলে ধরে বিশেষ আনুকূল্য পাওয়ার কোন সুযোগ নেই।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি স্পষ্টভাবে বলেন, মানুষ সমাধান চায়। সমস্যা চিহ্নিতকরণের পাশাপাশি সমাধান নিয়ে চিন্তা করুন। জনগণের সাথে সংযোগ স্থাপন করুন। ভুক্তভোগীরা জানেন কোথায় তাদের দুর্ভোগ হচ্ছে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আপনারা অনেকেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যশোরে এসেছেন। আপনারা অনির্বাচিত সরকার দেখেছেন আবার অন্তবর্তীকালীন সরকার দেখেছেন। আপনাদের মনে রাখতে হবে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং জনগণের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। সরকারের পবিত্র দায়িত্ব পালনকালে আপনাদের সেই জবাবদিহিতার আওতায় থাকতে হবে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মাহে রামজানের প্রথম দিনে যশোর শহরে ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কিছু বিষয়ে মানবিক হতে হবে। অতি উৎসাহ নিয়ে কিছু কথা যাবে না। অবশ্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন। কিন্তু রমজানের শুরুতে মানুষের পেটে লাথি মারা কেনো! তাদের জন্য বিকল্প পথ আমাদের ভাবতে হবে।
মতবিনিময় সভায় এলজিইডি, সড়ক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য, বিএডিসি, সহ সরকারের বিভিন্ন বিভাগের যশোরে কর্মরত উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন নদ নদী অবৈধ দখলমুক্ত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মুক্তেশ্বরী নদীর জমি দখল করে প্লট করা হয়েছে। এটি খুবই দুঃখজনক এবং দেশের সম্পদ কাউকে দখল করতে দেয়া যাবে না। অতীতে যারা সরকারি দলে ছিল তারাই অবৈধ ভাবে দখল করেছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমার রাজনৈতিক দলের কোন ঊধ্বর্তন ব্যক্তি এমন কাজের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে দৃঢ়তার সাথে আপনারা( প্রশাসন) ব্যবস্থা নেবেন।তিনি প্রসঙ্গক্রমে বলেন, আমি আপনাদের বলছি; আপনারা নির্ভয়ে কাজ করবেন। আমার দলের কোন নেতার দ্ধারা আপনাদের বিব্রত হতে হবে না। কোন ধরণের সমস্যা তৈরি হবে না। আপনারা ফ্যাসিস্ট আমলের চিন্তা ধারা ভুলে যান। নির্ভয়ে কাজ করুন এবং কোথাও কোন বাঁধার সম্মুখীন হলে সরাসরি আমাকে জানাবেন।
মত বিনিময় সভায় উপস্থিত জেলা পুলিশ সুপারের সৈয়দ রফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন ভাবেই অস্থিতিশীল হতে দেয়া যাবে না। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত যশোর গড়ে তোলা আমার নির্বাচনী অঙ্গীকার। আমি সেটি আপনাদের সহযোগিতায় করতে চাই।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সকল সরকারি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন,আপনারা আমাদের নির্বাচনী ইশতেহার বিবেচনা করবেন। এটি নিছক কোন অঙ্গীকার নয়। এটা জনগণের সাথে আমাদের সামাজিক চুক্তি। এবং নির্বাচনে জিতে আমরা যেহেতু সরকার গঠন করেছি; সেহেতু এটা রাষ্ট্রীয় চুক্তি। সুতরাং আপনাদেরকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। অসৎ চিন্তা এবং অসৎ উদ্দেশ্য থাকলে চলবে না।
শেষে পৌর কর্তৃপক্ষের সাথে আলাদা একটি মত বিনিময় সভায় মিলিত হয়ে মাননীয় প্রতিমন্ত্রী পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে দ্রুত সমস্যা গুলো চিহ্নিতকরণের জন্য বলেন। এবং শহর যেন সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেটি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সাথে তিনি বলেন এই শহরের সড়ক বাতিগুলো কোথায় ঠিকমত জ্বলছে, কোথায় জ্বলছে না সেগুলো চিহ্নিত করুন এবং সমাধান করুন। এই শহর অন্ধকার রাখা যাবে না।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সুজন সরকার, যশোর এন এস আইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের পারভেজ, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন যশোরের প্রতিটি সরকারি দপ্তরের প্রধানগন।
পরবর্তীতে বিকেল সাড়ে ৪ টায় তিনি সদর উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে মনোযোগ দিয়ে শোনেন। উপজেলার আওতায় কি কি ধরণের প্রকল্প এবং মানবিক সহায়তা হিসাবে কি ধরণের কর্মসূচি পালন করা হয়; সে বিষয়ে অবগত করেন। মাননীয় প্রতিমন্ত্রী প্রতিটি কাজের ক্ষেত্রে জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখার কথা বলেন।
শনিবার সকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ১৫ জন শিশুকে হুইল চেয়ার বিতরণ করেন মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জেলা প্রশাসক অফিস চত্বরে হুইল চেয়ার বিতরণ ছাড়াও ১০ প্যাকেট শুকনো খাবার প্রদান করেন। একই কর্মসূচি পালন করেন সদর উপজেলা অফিস চত্বরে। এখানেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ১০ টি হুইল চেয়ার এবং ১০ টি পরিবারের মাঝে ২০ বান্ডিল ঢেউ টিন ও

