সমাজের আলো।। ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, সামনে আসছে ‘আরও বিস্তৃত, শক্তিশালী ও বিধ্বংসী’ হামলা, যা আমরা পরিচালনা করবো।

ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাসনিম সংবাদমাধ্যম ও আধা-সরকারি ফারস বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে ‘সম্পূর্ণ’ ধারণা রাখে না।

মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক সরঞ্জামের উৎপাদন এমন জায়গায় হয়, যে সম্পর্কে আপনাদের আদৌ কোনও ধারণা নেই।

ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেন তিনি। মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের শুরু করা আগ্রাসনের মূল্য দিতেই হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেছিলেন, মার্কিন বাহিনী আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে খুবই কঠিন আঘাত হানবে।

ট্রাম্পের এই কথার জবাবেই সামনের দিনগুলোতে আরও বড় পরিসরে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিল ইরান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *