সমাজের আলো। । সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব‑৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। ং

আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযানে আবারও সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারের ভয়াবহ চিত্র সামনে এসেছে।
র‌্যাব সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতের অভিযানে দেবহাটা উপজেলার কুলিয়া চৌধুরীপাড়া এলাকায় হাসানুরের বাড়ির পাশ থেকে ভারতীয় ৯৯৫ বোতল করেক্স সিরাপ ও ১১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় কুলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে হাসানুরকে হাতেনাতে আটক করা হয়।
একই অভিযানে সাতক্ষীরা সদরের হাড়দ্দাহ এলাকার মোঃ জিয়াউদ্দিন গাজীর ছেলে মুছা করিম এবং সোহরাব হোসেন সরদারের ছেলে মোঃ মনিরুল ইসলামকেও গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেবহাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। মামলার নম্বর—১৪, তারিখ ২৮-০২-২০২৬।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্ত ঘেঁষা এই অঞ্চলে মাদক পাচার চক্র সক্রিয় থাকায় অভিযান আরও জোরদার করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *