শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সকলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল -সমাজের আলোয়–এ প্রকাশিত সংবাদের ভিত্তিতে অবশেষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর উত্তর পাড়ায় ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে রাস্তার পাশে বিপজ্জনক অবস্থায় থাকা খুঁটিটি স্থানীয় জনসাধারণের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এলাকাবাসীর উদ্বেগ ও সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর উদ্যোগে খুঁটিটি রাস্তার পাশ থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ শুরু হয়েছে।
এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *