সমিতির ৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির অভিযোগ পল্লী সঞ্চয় ব্যাংকের কলারোয়া শাখার কর্মকর্তা আঃ গফুরের বিরুদ্ধে

সমাজের আলো।। পল্লী সঞ্চয় ব্যাংকের সাতক্ষীরার কলারোয়া শাখার জুনিয়র অফিসারের বিরুদ্ধে সমিতির ৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন আঃ গফুর। তার বিরুদ্ধে ওঠা অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি ২০২১ সালে কলারোয়া তে কেশবপুর থেকে বদলী হয়ে আসেন অভিযোগটি তিনি কেশবপুরে মাঠ কর্মী হিসেবে চাকুরী করাকালীন সময়ে পরিবার, আত্মীয়স্বজন এর নামে প্রায় ৫ লক্ষাধিক টাকা ঋণ নিয়ে সে টাকা আর পরিশোধ করেন না! এছাড়াও তার নিজ ইউনিয়ন কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নের কয়েকটি সমিতিতে সঞ্চয় টাকা গ্রাহক জমা দিলেও তিনি সেগুলো বইতে সদস্যদের অনূকূলে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।

ভুক্তভোগী সমিতির সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন গ্রুপ ও সমিতির সদস্যদের কাছ থেকে সঞ্চয়ের টাকা সংগ্রহ করলেও সেই টাকার একটি বড় অংশ ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা না করে আত্মসাৎ করেছেন। প্রাথমিকভাবে হিসাব মিলিয়ে দেখা গেছে, প্রায় ৫ লক্ষাধিক টাকা লোপাটের অভিযোগ রয়েছে। সমিতির কয়েকজন সদস্য জানান, তারা নিয়মিত কিস্তি ও সঞ্চয়ের টাকা জমা দিলেও পরে ব্যাংকের হিসাবের সঙ্গে মিলাতে গিয়ে বিপুল গরমিল ধরা পড়ে। বিষয়টি সামনে আসার পর সদস্যদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত কর্মকর্তা ব্যক্তিগত প্রভাব ও পদমর্যাদার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এসব অনিয়ম করে আসছিলেন।

স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, তিনি কিছু কলারোয়া তে বদলি হয়ে আসার পরে জালালাবাদ ইউনিয়নের এক নারী সদস্যের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে উক্ত নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও তিনি তার অধিনস্ত মাঠ কর্মীদের দিয়ে কলারোয়া শাখায় ঘুষের একটা বলয় তৈরি করেছেন। মাঠকর্মীদের সহায়তায় বিভিন্ন বই থেকে জালিয়াতির মাধ্যমে সঞ্চয় উত্তোলন, ঋণ বিতরণে শতকরা হারে গ্রাহকের থেকে ঘুষ আদায় করে নেওয়া হয়। জুনিয়র অফিসার আঃ গফুর তার মাঠকর্মীদের মাধ্যমে অনাদায়ী ঋণ গ্রাহকদের হয়রানি করে তাদের থেকে ঘুষ নিয়ে সরকারি টাকা আদায় না করে মাঠকর্মী ও অফিসাররা ব্যক্তিগত সুবিধা নেন। কলারোয়া শাখায় কর্মরত মাঠকর্মীরা সময় মতো অফিস না করে কেউ বাসায় সাংসারিক কাজ করেন আর ছেলে কর্মীরা চাকুরির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ে নিয়োজিত হয়ে গেছে। এ বিষয়ে দেখভাল করার কেউ নেই বলে স্থানীয় মাঠকর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন বলে অকপটে স্বীকার করেছেন শাখা ব্যবস্থাপক আফজাল বশির। তিনি কতৃপক্ষের উদাসীনতা উল্লেখ করে বলেন স্থানীয় বাসিন্দাদের এই অফিস থেকে অন্যাত্র বদলি করা গেলে খেলাপি ঋণ আদায় বাড়তো পাশাপাশি সকলে সরকারি নির্দেশনা মেনে সঠিকভাবে অর্পিত দায়িত্ব পালন করতো।

জালালাবাদ ইউনিয়নের ভুক্তভোগী ছাত্রী জানান, প্রতারণার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আঃ গফুরের বিরুদ্ধে । তিনি বিষয়টি নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়ে অভিযোগ দায়ের করবেন যদি প্রধান কার্যালয়ে বিচার না পান তাহলে পরবর্তীতে তিনি প্রতারক আঃ গফুরের বিরুদ্ধে প্রতারণা ও বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করবেন বলে জানান।

এ বিষয়ে অভিযুক্ত আঃ গফুর ভুক্তভোগী স্কুলছাত্রী কে নিজের আত্মীয় বলে স্বীকার করে অনৈতিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন, তবে জানুয়ারী মাসে স্থানীয় বাসিন্দা ওই স্কুল ছাত্রী ও তাকে পৌরসদরের একটি বাসায় আটকে আর্থিক লেনদেন করেন বিষয়টি তিনি স্বীকার করেন। কেশবপুর থেকে অর্থ আত্মসাতের বিষয়ে তিনি বলেন অতিদ্রুত তিনি সাগরদাঁড়ি ইউনিয়নের আত্নীয় স্বজন ও পরিবারের নামে আটকে রাখা ঋণ তিনি পরিশোধ করবেন। কলারোয়া শাখাকে ঘুষের রাজত্বে পরিনত করার বিষয়টি তিনি স্বীকার করে শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তিনি কেশবপুর থেকে অফিসে আসেন বলে মাঠকর্মীদের ঠিক মতো দেখভাল করতে পারেন না এবং তিনিও সময়মতো অফিসে করেন না বলে স্বীকার করেন।

তবে পল্লী সঞ্চয় ব্যাংকের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আর্থিক কেলেংকারী ও নারী সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানিয়েছেন।
এদিকে ভুক্তভোগী সদস্যরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আত্মসাৎ হওয়া টাকা উদ্ধার এবং নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক বিশ্বজিৎ সরদার জানান- আমরা জুনিয়র অফিসার আঃ গফুর ও কলারোয়া শাখার বিভিন্ন অনিয়মের বিষয়ে অবহিত আছি। নারী কেলেঙ্কারি ও আর্থিক কেলেংকারী দুটোই চাকরি বিধি পরিপন্থী আমরা ভুক্তভোগী ছাত্রী কে প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। আমরা ওখানকার মাঠকর্মী ও ঘুষকান্ডে জড়িতদের বিরুদ্ধে অনতিবিলম্ব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *