সমাজের আলো।। সাতক্ষীরা কারাগারে এক হাজতির মৃ*ত্যু হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পরে সকাল ন’টায় তার মৃত্যু হয়। নিহতের নাম আব্দুল আজিজ। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এন্তাজ সানার ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমার ম-ল হাজতী আসামী আব্দুল আজিজ সানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা কারাগারের জেলারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

