সমাজের আলো।। এক ব্যাংক কর্মকর্তার বাড়ির গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। চোররা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণের গহনা নিয়ে গেছে।
রবিবার (২২ মার্চ) সন্ধায় সাতক্ষীরা শহরের আমতলা এলাকায় ভাড়াটিয়া সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল খালেকে ছেলে ব্যাংক কর্মকর্তা আল ফারুকের ভাড়া বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভাড়াটিয়া আল ফারুক বলেন, মঙ্গরবার (১৭ মার্চ ) ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম।
রবিবার সন্ধার বাড়িতে আসেন। দেখতে পান জালানার গ্রিল কাটা। চোরেরা ঘর থেকে সোনার গহনা টাকা-পয়সা সব নিয়ে গেছে।

