নিজস্ব প্রতিনিধি : ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে কাটিয়া মাস্টার পাড়াস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আশরাফুজ্জামান আশু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলা সৃষ্টির জনক পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। যার স্লোগান ছিল ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও গ্রামীণ উন্নয়নের অন্যতম স্থপতি। তাঁর দূরদর্শী চিন্তা ও উদ্যোগেই দেশের সর্বত্র উপজেলা পদ্ধতি চালু হয়, যা তৃণমূলের জনগণকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, জাতীয় পার্টি সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছাদেক, জেলা জাতীয় পার্টির সহসাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল ও কোষাধ্যক্ষ মোঃ আশরাফ কন্টাক্টর প্রমুখ। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয়, জেলা, উপজেলাসহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাটিয়া শাহী মসজিদের ইমাম মুফতী হাফিজুর রহমান।

