তারিখঃ ২০ মার্চ ২০২৬

*প্রেস বিজ্ঞপ্তি*

*সাতক্ষীরা/কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি*

অদ্য ২০ মার্চ ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, মাদরা ও কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি ও মোবাইলের চাজিংপোর্ট আটক করে।

তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ২ আরবি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গড়িয়াডাঙ্গা ব্রীজ নামক স্থান হতে ৩৮,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১১ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজাপুর নামক স্থান হতে ৬০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইলের চাজিংপোর্ট আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৫ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালি নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

আভিযানিক দল সর্বমোট=১,৬৮,০০০/-(এক লক্ষ আটষট্টি হাজার) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

স্বাক্ষরিত/-

*কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি*
লেঃ কর্নেল
পরিচালক
অধিনায়ক
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *