সমাজের আলো।। সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরায় ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদ উল আযহা উদযাপন করছে। আজ বিভিন্ন সময়ে জামাত অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে বুধবার সকাল সাড়ে ৭ টায় ঈদের নামাজ আদায় করেন তারা। ঈদের নামাজে মহিলারাও শরীক হন। ঈদের নামাজে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো: মোহাব্বত আলী।

ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন। নামায শেষে আল্লাহর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে পশু কোরবানি করেন তারা।গত কয়েক বছর ধরে এই গ্রামগুলোতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন হয়ে আসছে। ঈদের নামাজ শেষে তারা কুরবানী দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *