সমাজের আলো।। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য মিড-ডে মিল কার্যক্রমের খাবার বহনকারী একটি গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখ উল্লেখ থাকায় এক কাভার্ড ভ্যান রুটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে সদরের বাকাল চেকপোস্ট এলাকায় থেকে স্থানীয় লোকজন গাড়িটি আটক করে। পরে পুলিশ হেফাজতে নেয়া রুটি ভর্তি কাভার্ড ভ্যানটি সদর থানায় নেয়া হয়।
পুলিশ জানায়, শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহের জন্য মিড-ডে মিলের খাবার নিয়ে গাড়িটি যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন গাড়িতে থাকা বনরুটির মোড়কে উৎপাদনের তারিখ দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে তারা গাড়িটি আটকে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
পাউরুটিগুলোর প্যাকেজিং তারিখ লেখা ৬ জুন। তবে আজ ৫ জুন। এছাড়া ঢাকার ধামরাই থেকে আপলোড করা হলেও কারখানার ঠিকানা রাজশাহী লেখা। বিতরণকারী স্থানীয় এনজিও ‘সুশীলন’ লেখা রয়েছে।
রাত ৮ টার দিকে সাতক্ষীরার আলীপুর চেকপোস্ট এলাকা থেকে ওই ট্রাক জব্দ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বলেন, বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গাড়ীটি থানা হেফাজতে রয়েছে।

