সমাজের আলো।। বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে নিহত যুবকের নাম এমডি সুমন হোসেন (২৮)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দক্ষিণ একসরা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে।

জানাগেছে, সুমন প্রতিদিনের ন্যায় বুধবার বাড়ি থেকে দক্ষিণ একসরা বিলে তার মৎস্য ঘেরে যান। রাতে ঘেরের বাসায় বজ্রপাত ঘটলে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে আব্দুল জলিল নামে এক ব্যক্তি কাঁকড়া কিনতে ঘেরে গিয়ে সুমন বলে ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে বাসার ভিতরে গিয়ে দেখেন মৃতাবস্থায় পড়ে আছে। এসময় জলিল তার পরিবারের লোকদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *