সমাজের আলো।।।সাতক্ষীরার শ্যামনগরথানা পুলিশ এক অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে। শনিবার ভোরে শ্যামনগর উপজেলার খোসলাখালী গ্রামের জাকিরের চায়েরদোকানের পাশে একটি ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময়  জুয়া খেলারসরঞ্জামসহ ৪ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতজুয়াড়িরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোসালখালী গ্রামের মাঃ আহাদুর গাজীরছেলে মোঃ শাহিনুর রহমান (৩২), একই গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে জাহিদ হোসেন(৩৩), মৃত আশরাফ মোড়লের ছেলে মোঃ ইয়াছিন মোড়ল (৪০), মৃত আঃ রউফ গাইনের ছেলে মোঃশফিকুল ইসলাম গাইন (৫৪), মৃত আবুল হোসেন গাজীর ছেলে মোঃ আবু ইছা গাজী (২৬), মোঃশাব্দুল মাঝীর ছেলে মাঃ শহিদুল্লাহ মাঝী (৩২), খেগড়াঘাট গ্রামের -মোঃ মাহমুদ সরদারেরছেলে মোঃ আহম্মদ আলী (৩৮), একই গ্রামের মাঃ কাদের সরদারের ছেলে আহসান আলী (৩৬),শ্রীফলকাটি গ্রামের মৃত আবু তালেব মোড়লের ছেলে মোঃ এবাদত মোড়ল (৩২) এবংআবাদচন্ডীপুর গ্রামের মোকছেদ গাজীর ছেলে মোসলেম গাজী (৩৬)।পুলিশ জানায়, গোপনসংবাদের ভিত্তিতে সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম এর সার্বিক দিকনির্দেশনায় ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমানের নেতৃত্বেপুলিশ শনিবার ভোর রাত  সোয়া ১ টার দিকেশ্যামনগর উপজেলার খোসলাখালী গ্রামের জনৈক জাকিরের চায়ের দোকানের পাশে একটি ঘরেঅভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় এসআই সুদেব পাল বাদী হয়ে ১৮৬৭ সালের জুুয়াআইনের ৩/৪ ধারায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন।শ্যামনগর থানার অফিসারইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান, বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকেশনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। ১৩,০৬,২৬ছবি(১)ঃ সাতক্ষীরারশ্যামনগরে পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ১০ জুয়াড়ি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *