সমাজের আলো।। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতরের প্রথম দিন হবে ২০ মার্চ হবে বলে জানিয়েছে সৌদি আরব। বুধবার (১৮ মার্চ) গলফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়াল চাঁদ না দেখার পর চাঁদ দর্শন কমিটি বৈঠক করে নতুন চাঁদ দেখার তথ্য যাচাই করেছে, যার মাধ্যমে ৩০ দিনের রোজার পর মাহে রমজান শেষ হওয়ার ঘোষণা মিলেছে। এটি ইসলামিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে নতুন মাসের শুরু নির্ধারণ হয় চাঁদ দর্শনের মাধ্যমে।

এর আগে এই মাসের শুরুতে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছিল, প্রাইভেট ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি বুধবার (১৮ মার্চ) রাত থেকে শুরু হবে এবং চারদিন চলবে। এটি সৌদি শ্রম আইন অনুসারে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল রুজাইকি জানান, এই ঘোষণা কর্মদাতা ও কর্মীদের জন্য পূর্বনির্ধারিত ছুটির পরিকল্পনায় স্বচ্ছতা আনার উদ্দেশ্যে করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মসূচি সাজাতে পারবে, জরুরি খাতের কার্যক্রম অব্যাহত রাখতে পারবে এবং একই সঙ্গে কর্মীদের উৎসবকালীন ছুটির অধিকার নিশ্চিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *