সমাজের আলো। আজ দুপুরে(২.৫২ মিনিটে)৫দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। কেঁপে ওঠে সাতক্ষীরা জেলা। আকস্মিক এই কম্পনে জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ফাটল ধরা, দেয়াল ধসে পড়া এবং মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পটি অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেয়। অনেক এলাকায় পুরনো ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে এবং কয়েকটি কাঁচা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাতক্ষীরা সদরসহ আশাশুনি, কালিগঞ্জ ও তালা উপজেলায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও কয়েকজন আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।
জেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *