সমাজের আলো। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সমাধিক্ষেত্রের উপর লাঠি দিয়ে আঘাত করছেন এক যুবক। যুবক সম্ভবত বিদেশি। সমাধিক্ষেত্রে একের পর এক লাঠির বাড়ি মেরেই চলেছেন তিনি। তাঁর মুখে রাগের ছাপ, চোখে জল।ছয় সন্তান। কিন্তু তাদের কেউই তাঁর ঔরসে জন্ম নেয়নি! স্ত্রীর মৃত্যুর পর সন্দেহের বশবর্তী হয়ে সন্তানদের ডিএনএ পরীক্ষা করে তেমনটাই জানতে পারলেন এক যুবক। আর তার পরেই লাঠি নিয়ে ছুটলেন স্ত্রীর সমাধিক্ষেত্রে। সমাধিক্ষেত্রেই একের পর এক লাঠির আঘাত করে রাগ উগরে দিলেন তিনি। তেমনটাই দাবি করা হয়েছে সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয়। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। হইচইও ফেলেছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সমাধিক্ষেত্রের উপর লাঠি দিয়ে আঘাত করছেন এক যুবক। যুবক সম্ভবত বিদেশি। সমাধিক্ষেত্রে একের পর এক লাঠির বাড়ি মেরেই চলেছেন তিনি। তাঁর মুখে রাগের ছাপ, চোখে জল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, ওই যুবকের স্ত্রী মারা গিয়েছেন এবং ওই সমাধিক্ষেত্র সেই মহিলারই। স্ত্রীর মৃত্যুর পর সন্দেহের বশবর্তী হয়ে ছয় সন্তানের ডিএনএ পরীক্ষা করিয়েছিলেন তিনি। তখনই জানতে পারেন, ওই সন্তানদের কারও জন্মদাতা তিনি নন। এর পরেই রেগে গিয়ে স্ত্রীর সমাধিক্ষেত্রে গিয়ে তাণ্ডব চালান যুবক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *