সমাজের আলো।। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার ঠিক তিন দিন আগে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চলছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে। প্রথমে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের। তবে শেষ পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *