সমাজের আলো।।।আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ করেছে।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে  সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার  কচুয়া থেকে ট্রাক ভর্তি জেলি জব্দ করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান ও এসআই তারিকুর রহমান শুভ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে কুল‍্যা ইউনিয়নের কচুয়া পশ্চিম ঘোষ পাড়া শ্রীশ্রী দূর্গা মন্দিরের সামনে থেকে ঢাকা মেট্রো ন-১৩-২৯৪৫ ট্রাকে থাকা ১ হাজার কেজি জেলিসহ ট্রাকটি আটক করা হয়। তবে পুলিশ ট্রাকের কাছাকাছি যাওয়ার আগেই দোষীরা পালিয়ে যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান,এক হাজার কেজি জেলিসহ ট্রাক জব্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *