সমাজের আলো।। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *