সমাজের আলো।। কুরিয়ার সার্ভিস যে করে পাঠানোর সময় ৫০ বস্তা শামুক উদ্ধার করা হয়েছে। ২৮ এপ্রিল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসর অফিস থেকে এ বিপুল পরিমাণ শামুক উদ্ধার করা হয়।
ডিজিএফআই সাতক্ষীরা উপ-শাখার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শ্যামনগর থানা ও বনবিভাগ যৌথভাবে একটি অভিযান পরিচালনা করেন
অভিযান চালিয়ে সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে আহরিত নিষিদ্ধ প্রায় ৫০ বস্তা (আনুমানিক ২৫০ কেজি) শামুক জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শামুকগুলো কক্সবাজারে নুর আলম নামীয় এক ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। এ কাজে শ্যামনগর উপজেলার মোঃ হানজালা নামীয় ব্যক্তি পার্সেল প্রেরণের ব্যবস্থা করেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *