সমাজের আলো।।
সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে আটারই বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরভ্যানও জব্দ করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলেন তালা উপজেলার আটারই গ্রামের মাহমুদপাড়া এলাকার বাসিন্দা মোঃ রাজু মাহমুদ (২২), ও মোঃ আবির (২১)
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মমাদক ব্যবসায়ী কোহিনূরের কাছ থেকে গাঁজা কিনে ফেরার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দুই যুবককে আটক করেন। পরে বিষয়টি তালা থানা পুলিশকে জানানো হয়। পরে এসআই তপনের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, কোহিনূর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক দুই যুবকের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *