সমাজের আলো।। ভেজালবিরোধী অভিযানে দুইটি আইসক্রিম ফ্যাক্টরির মালিক কে ২ লাখ টাকা জরিমানা করেছে (র‍্যাব)-৬ এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার উত্তর সখিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৬ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি দল উত্তর সখিপুরের শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযানে প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন না থাকা এবং আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
পরে মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে একই ধরনের অপরাধে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল খালেককে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উভয় আইসক্রিম কারখানা সাময়িকভাবে বন্ধের নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *