সংবাদ বিজ্ঞপ্তি: দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলামের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। তিনি সম্প্রতি অস্ত্রোপচার শেষে সাতক্ষীরা ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৪ জুন) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ জিএম নূর ইসলামের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেন।
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস), কার্যনির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), কার্যনির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), সদস্য শামীম পারভেজ (বৈশাখী টিভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ/নাগরিক টিভি), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইমস টুডে/বাংলাদেশ বুলেটিন), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা ২৪), শেখ তানজির আহমেদ (বাংলানিউজ), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) প্রমুখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *