হারুন অর রশিদ, দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনায় অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জানা গেছে, ১৩/০৭/২৬ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার নেতৃত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম পারুলিয়া বাজারের বিভিন্ন জাল ও মৎস্য খাদ্য বিক্রির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।এসময় পারুলিয়া বাজারের একটি জালের দোকান থেকে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো আগুন দিয়ে বিনষ্ট করা হয়েছে এবং উক্ত দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে মৎস্য খাদ্যের বিক্রেতাগণকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *