দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় ১৮৯ বোতল উইনকোরেক্স ও চার বোতল ফেন্সিডিলসহ আমিনুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল ভোরে উপজেলার নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বেজোরআটি গ্রামের রুহুল গাজীর ছেলে। রুহুল গাজী নওয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর বলে জানা গেছে।
​র‍্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করার পর আমিনুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা পরবর্তী পুলিশ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *