যশোর অফিস
যশোরে মাদকবিরোধী পৃথক অভিযানে রেক্টিফাইড স্পিরিট ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।এঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ৮টার দিকে সদরের থানার চুড়ামনকাটি ইউনিয়নের কুন্ডুপাড়া গ্রামে অভিযান চালিয়ে মিন্টু মিয়া (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর থেকে ৪৪ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত করিম মোল্লার ছেলে। এ ঘটনায় উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে একটি লোকাল বাসে অভিযান চালিয়ে ফিরোজা খাতুন মায়া (৩৯) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা মাদ্রাসাপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *