শহিদ জয়, যশোর
যশোর শহরকে যানজট মুক্ত করতে গরীব শাহ’র মাজার থেকে ঘোপ নওয়াপাড়া রোডে একটি নতুন সেতু এবং কাঠেরপুল সেতুকে প্রসস্থ করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার যশোর পৌর সদরের ৬ এবং ৯ ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন এবং স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই যশোরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের প্রতি আমার দায় রয়েছে। পৌরবাসীর চলাচলে স্বস্তি দিতে চাই। আগামী বর্ষা মৌসুমের আগে বিগত বর্ষা মৌসুমের চেয়ে ৫০ ভাগ জলাবদ্ধতার কষ্ট থেকে মুক্ত করতে আমাদের কাজ চলমান রয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ যশোর গড়তে চাই। মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজীর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন প্রতিমন্ত্রী।
পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তুলাতলা রোড বাইলেন অ্যাড. আলীর বাড়ি থেকে বেলাল মসজিদ পর্যন্ত আর সিসি রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের নমসূদ্রপাড়া চাতালের মোড় থেকে যশোর – খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেম নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপন এবং নুর ইসলামের বাড়ি থেকে রাজুর মোড় পর্যন্ত, সুরতে বাড়ি থেকে সুন্দর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমান, বি এম কামাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *