সমাজের আলো।। ঝড়ের সময় তালগাছ ভেঙে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ ৪ টা র সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম শারমিন (৯).। ঈশ্বরীপুর গ্রামের আব্দুর রউফ এর কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪ টায় হঠাৎ হওয়া কালবৈশাখী ঝড়ের সময় বাড়ির পাশে তালগাছের নিচে খেলছিল শারমিন। এ সময় একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে। সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

