সমাজের আলো।। পানিতে ডুবে নাহিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ১০ নম্বর সোরা গ্রামেএ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ উপজেলার ১০ নম্বর সোরা গ্রামের আলম গাজীর ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানান, খেলাধুলার একপর্যায়ে নাহিদ বাড়ির পাশের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

