সমাজের আলো।।
সাতক্ষীরায় দাবীকৃত চাঁদার এক লাখ টাকা না দেওয়ায় সন্ত্রাসী হামিদুল হক শামীমের নেতৃত্বে ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দেবহাটার উত্তর কুলিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ আব্দুল্লাহ মিলন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ও আমার ছোট ভাই আবু সিদ্দিক দীর্ঘদিন যাবৎ দেবহাটা উপজেলার কুলিয়া বাজারের চাররাস্তা মোড়ে ‘বনলতা কনফেকশনারী নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। কিন্তু গত ১৬ মে রাত ৮ টার দিকে উপজেলার বহেরা গ্রামের মৃত আবু আদেল সিরাজুল হকে এর ছেলে হামিদুল হক শামীম ও দক্ষিণ কুলিয়া গ্রামের আব্দুল ওহাব সরদারের ছেলে জয়নাল সরদার তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে দোকানে এসে এক লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে হামিদুল হক শামীম ও জয়নাল সরদার এবং তাদের সন্ত্রাসী বাহিনী দোকান ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা দোকান ঘর ভাংচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে।
আব্দুল্লাহ মিলন বলেন, হামিদুল হক শামীম একজন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজীদের আশ্রয়দাতা। বিগত ২০২৪ সালের ৫ আগস্টের আগে সে আওয়ামী লীগের রাজনৈতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। হামিদুল হক শামীমের উত্থানের কারণ হলো সে দেবহাটার কুলিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আসাদুল হকের আপন ছোট ভাই। তার ছত্র ছায়ায় শামীম এলাকায় সরকারি খাস জমি দখল, লুটতরাজ ও সন্ত্রাসীর রাজত্ব কায়েম করে চলেছে। শামীমের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। এহেন অপরাধ নেই যা তার দ্বারা সংঘটিত হয় না সে এলাকায় মাদক ব্যবসায়ী নামে পরিচিত ও মাদক সেবীদের আশ্রয়দাতা। মূলত শামীম একজন ভূমিদস্যু, লুটপাটকারী, সন্ত্রাসী ও চাঁদাবাজ। বর্তমানে সে আ’ লীগের খোলস পাল্টিয়ে বিএনপিতে যোগ দিয়ে কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করে। তার কারণে এলাকায় বিএনপির ভাবমূর্তি দারুন ভাবে ক্ষুন্ন হচ্ছে এবং বিগত জাতীয় নির্বাচনে কুলিয়া ইউনিয়নে বিএনপির ভরাডুবির মূল কারণ হলো এই শামীম।
তিনি অভিযোগ করে বলেন, শামীম এতই হিং¯্র যে, তার ভয়ে এলাকার কোন মানুষ মুখ খুলতে সাহস পায় না। এলাকায় সে চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রশাসনের নাম ভাঙিয়ে শামীম কুলিয়া গলদা রেনু সেট থেকে বল প্রতি ২ হাজার টাকা নিয়ে নিজে আত্মসাৎ করে। তার ভাই আসাদুল এলাকা ছেড়ে চলে যাওয়ার পর থেকে বর্তমানেও শামীম একই এলাকায় চাঁদাবাজি করে যাচ্ছে। যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে সবাই জেনে গেছে।
তিনি আরো বলেন, হামিদুল হক শামীম একজন পাকা জুয়াড়ী। তার নেতৃত্বে কুলিয়া এলাকায় জুয়ার বোড চলে। এসব ঘটনায় সে কয়েকবার প্রশাসনের নিকট আটক হয় এবং তার নামে মামলাও হয়। হামিদুল হক শামীমের দাবিকৃত টাকা না দেওয়ার কারণে সে আমার দোকান পাট ভাংচুর করে ক্ষতি সাধন করেছে। যদি আমি দাবীকৃত টাকা না দেই তাহলে সে আমার পরিবারসহ আমাকে খুন করে গুম করে ফেলবে বলে শামীম ও তার পেটুয়া বাহিনী আমাকে হুমকি দিচ্ছে। কাজেই শামীম আমার যে কোন সময় বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আমি আশংকা করছি। তার ভয়ে আমি দোকানদারী করতে পারছি না। হামিদুল হক শামীম গংদের অব্যাহত হুমকি ধামকিতে বর্তমানে আমি ও আমার পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে গত ১৬ মে আমি দেবহাটা থানায় হাজির হয়ে শামীমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করি। কিন্তু এখনো কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তিনি আওয়ামী দোসর, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু হামিদুল হক শামীমের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধান মন্ত্রী সহ সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *