সমাজের আলো।।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ দপ্তর ক্যাম্পাসে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ট্রেনিং অফিসার ডা. বিশ্বপদ বিশ্বাস এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ মো. জাহিদুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্মানিত খামারি, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ, মিডিয়ার সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। সভাপতির অনুমতি নিয়ে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।

