​মোস্তাকীম হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের শ্রী দুর্গা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় আড়াই লক্ষ টাকার জুয়েলারি সামগ্রী চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকানটির মালিক।
​শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এ চুরির ঘটনাটি প্রকাশ পায়। ​দোকানের মালিক রাজকুমার মন্ডল জানান, সকালে পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী আব্দুল মান্নান জানান যে তার দোকানের তালা ভাঙা অবস্থায় রয়েছে। খবর পেয়ে তিনি দ্রুত দোকানে ছুটে আসেন। এসে দেখেন দোকানের সাটারের তালা লাগানোর এঙ্গেল, গহনা রাখার শোকেস এবং কাজ করার টেবিলের তালা ভাঙা রয়েছে।
​তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার দোকান থেকে আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
​এ বিষয়ে ইতোমধ্যে বাজার কমিটিকে বিষয়টি অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজকুমার মন্ডল জানিয়েছেন, তিনি এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *