সমাজের আলো।।
সাতক্ষীরায় সাওতুল হেরা ট্রাভেলস এন্ড ট্যুরস নামের হজ্ব কাফেলার পরিচালক মুফতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ব্যবসা ও হজ্বে লোক নিয়ে যাওয়ার নামে ৮০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পুরাতন সাতক্ষীরা এলাকার মোঃ আব্দুল মান্নান এর ছেলে ভুক্তভোগি মোঃ আব্দুল মহিম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাবু বাজার-বংশাল এলাকার কে.এম আজম লেন এর বাসিন্দা সুলতান আহমেদ খানের ছেলে মুফতি সিদ্দিকুর রহমান সাতক্ষীরা শহরের সোনারগাঁও হোটেলের দক্ষিণ পার্শ্বে রহমান প্লাজায় অফিস নিয়ে সাওতুল হেরা ট্রাভেলস এন্ড ট্যুরস নামের হজ্ব কাফেলা পরিচালনা শুরু করেন। এসময় ট্রাভেল অফিসে পরিচয় হলে আব্দুল মহিম, আশরাফুল, ইবাদুল, নাইম, আবুল বাশার, গারজালি, আনিছুজ্জামান, রফিকুল সহ ১০ জনের নিকট থেকে ব্যবসা ও হজ্বে লোক নিয়ে যাওয়ার জন্য মুফতি সিদ্দিকুর রহমান প্রথমে ১ সপ্তাহ ও পরে ১৫ দিনের সময় নিয়ে ২০২৬ সালের ১ থেকে ৫ মে তারিখের মধ্যে প্রায় ৮০ লাখ টাকা গ্রহণ করে। কিন্তু সময় পেরিয়ে গেলেও মুফতি সিদ্দিকুর রহমান যখন পাওনা টাকা দিচ্ছে না, তখন তার অফিসে গেলে আজ দেব, কাল দেব করে তালবাহানা করছেন।
আব্দুল মহিম আরো বলেন, বর্তমানে তিনি অফিস খোলেন না। কিন্তু অফিস সংলগ্ন আশপাশে ঘুরে বেড়ান। আমরা আশংকা করছি যে, তিনি হয়তো যে কোন সময় টাকা না দিয়ে সাতক্ষীরা থেকে পালিয়ে যেতে পারেন। ফলে আমরা ভূক্তভোগীরা টাকা ফেরত না পেয়ে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছি। মুফতি সিদ্দিকুর রহমানকে সরল মনে বিশ্বাস করে আমরা ব্যবসার জন্য উক্ত টাকাগুলো দিয়েছিলাম। কিন্তু তিনি যে একজন প্রতারক, ভন্ড ও জালিয়াতকারী তা আমরা আগে থেকে বুঝতে পারিনি। আমাদের ধারনা তিনি একটি বড় ধরনের প্রতারক চক্রের সাথে জড়িত।
তিনি অভিযোগ করে আরো বলেন, মুফতি সিদ্দিকুর রহমান বিভিন্ন জেলায় এরকম হজ্ব কাফেলার নামে অফিস খুলে মানুষের সাথে বড় ধরনের প্রতারণা করে আসছে। তারই অংশ হিসেবে তিনি এখন সাতক্ষীরার মানুষের সাথে এ ধরনের প্রতারণায় লিপ্ত হয়েছেন।
তিনি হজ্ব কাফেরার নামে প্রতারণাকারি প্রতারক মুফতি সিদ্দিকুর রহমানকে দ্রুত গ্রেফতার পর্বক আইনের আওতায় এনে ভুক্তভোগি সকলে যাতে তাদের পাওনা টাকা ফেরত পেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা

