সমাজের আলো।। ৭০ বস্তা অবৈধ ঝিনুকসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালককে আটক করেছে বন বিভাগ।সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের এক বিশেষ অভিযানে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে শামুক সহ তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের একটি আভিযানিক দল নওয়াবেঁকী ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে।
​আটককৃত ট্রাকচালক রিপন শেখ (৩০) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মৌজে শেখের ছেলে।
​বন বিভাগ সূত্র জানায়, রাতে সংবাদ আসে যে শ্যামনগর এলাকা দিয়ে অবৈধ ঝিনুকের একটি বড় চালান পাচার হচ্ছে। তথ্যের সত্যতা যাচাইয়ে ফরেস্ট স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালান। পরে সেখান থেকে ৭০ বস্তা অবৈধ ঝিনুক উদ্ধার করা হয়। একই সঙ্গে ঝিনুক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং চালক রিপন শেখকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
​বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পরিবহন করা ৭০ বস্তা ঝিনুক ও ট্রাক জব্দ করা হয়েছে। আটক চালকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে সাতক্ষীরা জেলা আদালতে পাঠানো হয়েছে।”



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *