সমাজের আলো। জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা ২২ জুলাই বুধবার কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় একটি করে অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর একটি ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এলাকায় অবস্থিত আসাদ স্টোর (স্বত্বাধিকারী : মো: আজিজুর রহমান) নামের প্রতিষ্ঠানকে লেবেলবিহীন খাদ্যপণ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া কলারোয়া উপজেলার হেলাতলা এলাকায় ভাই ভাই আইসক্রিম মিল নামের একটি প্রতিষ্ঠানকে নকল ও লেবেলবিহীন আইসক্রিম উৎপাদনের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫০ ধারা অনুযায়ী ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা জরিমানা আদায় আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল অভিযানটি পরিচালনায় সহায়তা প্রদান করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *