সমাজের আলো।। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে নতুন করে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সম্প্রতি তাণ্ডবে সম্পৃক্ততার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশের বিশ্বস্ত সূত্র জানায়, গোপালগঞ্জের সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের ভৈরব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে।এর আগে তাকে এসআরবি-১১ ও সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে মামলা করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *