হাফিজুর রহমান শিমুলঃ
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুকিপুর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে র্শীষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে  বারসিক  আয়োজনে  এনগেজ  প্রকল্পের আওতায় আশাশুনি  উপজেলার পরিষদ  হলরুমে  এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে  উপস্থিত প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা আক্তার রুমা, বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার রোকসানা পারভীন, বাবলু জোয়ারদ্দার, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, বিদ্যুৱ মন্ডল, ফিল্ড  ফ্যাসিলেটর  রাশেদুল হাসান , মনিরুল ইসলাম উপজেলা সিএসও দলের সভাপতি সালেহা পারভীন, সম্পাদক ফারুক রহমান সহ অন্যরা এসময় ইউনিয়ন ও গ্রাম সিএসও দলের সদস্য এলাকার জলবন্ধতা বিভিন্ন কারণ ও দুরণীকরণে এ সংলাপ অণুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান জলবন্ধতা কারণ গুলো নির্ণয় করে তা থেকে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং উপজলা প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে বলে জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *