সমাজের আলো।। বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা কি ঘটেছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরের নাকনা গ্রামের।
নিহতের নাম সুজন সরকার। সে নাকনা গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে। সুজন সাতক্ষীরা সিটি কলেজের মাস্টার্সের ছাত্র। সুজন সরকার(২৫) সকাল আনুমানিক সাড়ে দশ টার দিকে বাড়ির উঠানে ধান ঝাড়ার জন্য ঘরের ভিতর ঢুকে ধান মাড়াই মেশিনের প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

