সমাজের আলো।।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পরিষদ কর্তৃক বরাদ্দকৃত একটি ঢালাই রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী।এ ঘটনার সমাজের আলোসহ সহ বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরে আসে।
ঘটনা তদন্তের জন্য ৩রা মে, ২০২৬ (রোববার) বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রকৌশলীর মাধ্যমে রাস্তার কাজের গুণগত মান এবং পরিমাপ পরীক্ষা করে দেখা হয়। এসময় ইউএনও এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন— “উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। যদি তদন্তে অনিয়ম প্রমাণিত হয়, তবে অবশ্যই এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকাবাসী এর সঠিক বিচার পাবেন।”

