সমাজের আলো।। দুটি সোনার বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনা জানানো হয়।সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার কাকডাংগা সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা করা হবে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে কলারোয়া র চান্দুরিয়া বিওপির বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাংগা থেকে৷ কলরব সীমান্তের কাকডাংগার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন মো. আরশাদ আলী (৫৪)-কে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৬ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৬ লাখ ২৭ হাজার ৩৮৬ টাকা।

বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করায় অভিযুক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *