হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বরেয়া মৌজায় ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দলিল ও নামজারী খতিয়ান হস্তান্তর করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। শনিবার (১৪ নভেম্বর) বিকাল দুইটায় উপজেলার চিংড়িখালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও দলিল হস্তান্তর করেণ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস। এসময়ে উপজেলার তারালী ইউনিয়নের ভুমিহীন জনপদ বরেয়া মৌজায় ১’শ জন ভুমিহীনের মাঝে দলিল হস্তান্তর করা হয়।
এছাড়াও ঐ জনপদের কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ, বিভিন্ন ক্লাবে খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া চিংড়িখালী বৈরাগীরচক মাঠে বৃক্ষরোপন করেন।

