কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরায় কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানের একটি ব্যাটারি নিয়ে এক মোটরচালিত ভ্যানচালক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে। জানা যায়, কালিগঞ্জের হেমকো ব্যাটারি শোরুম থেকে একটি ব্যাটারি ক্রয় করার পর সেটি খানপুর বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একটি মোটরচালিত ব্যাটারি ভ্যানে তোলা হয়। তবে ভ্যানচালক নির্ধারিত স্থানে না গিয়ে ব্যাটারিটি নিয়ে উধাও হয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন। অভিযুক্ত ভ্যানচালকের সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৯৬১৪২১১৯২

