ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -০৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। এ সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন, কালিগঞ্জ ও আশাশুনি দুটি উপজেলা আমার কাছে দুটি চোখের মতো। উন্নয়নের ক্ষেত্রে উভয় উপজেলার প্রতি সমান দৃষ্টি থাকবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার আসনের জন্য ৭০০ পিচ শাড়ি উপহার দেওয়া হয়েছিল, যা দুই উপজেলায় সমানভাবে ৩৫০টি করে বিতরণ করা হয়েছে। এছাড়া ঈদ বোনাস হিসেবে প্রাপ্ত ১০ লাখ টাকা সর্বদলীয় উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এমপি রবিউল বাশার বলেন, বিভিন্ন অনুদানের অর্থ থেকে প্রায় প্রতিটি মসজিদ, মন্দির এবং বাঁশতলা মহাশ্মশানে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, আমার দ্বারা কোনো দুর্নীতি হবে না।

অনুষ্ঠান শেষে তিনি বাঁশতলা বাজার বণিক সমিতির আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দেন।

এসময় আরও বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আহমাদ শাহজি, ইউপি সদস্য খান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমিন, ইউনিয়ন আমির মাওলানা রওশন আলী, বিএনপির ইউনিয়ন সভাপতি জুলফিকার সাপুই, সাধারণ সম্পাদক নূরুজ্জামান পাড়, সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *