সমাজের আলো।।সাতক্ষীরা তালার খলিশ খালি ইউনিয়নের চোমরখালী গ্রামের শত বছরের পুরাতন রাস্তা বাঁশের বেড়া দিয়ে জনসাধারণের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় প্রতিবেশী বিধান ঘোষ বাদী হয়ে তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পাটকেলঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় বুধবার সকাল দশটায় ভূমি অফিসের কর্মকর্তারা এবং পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন । এলাকাবাসীর দাবি শত বছরের পুরাতন রাস্তা হোসেন আলী জোর করে বাঁশের বেড়া দিয়ে দিয়েছে ।
যার কারণে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। অভিযোগকারী বিধান ঘোষ জানান এই রাস্তা দিয়ে আমি সহ আমার গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে ।আমার সঙ্গে প্রতিবেশী হোসেন আলী জমি নিয়ে বিরোধ হাওয়াই ওই রাস্তা তিনি বেড়া দিয়েছেন । তিনি দ্রুত রাস্তাটি উন্মুক্তের দাবি জানান । ইউপি সদস্য রবিউল ইসলাম জানান উক্ত রাস্তাটি তে খাসের জমি রয়েছে। আর সেই জমি হোসেন আলী বেড়া দিয়েছে । তিনি আরো জানানএই রাস্তাটির বয়স প্রায় শত বছরের বেশি । কেউ কোনদিন এই রাস্তার ঘেরেনি হঠাৎ করে গতকাল হোসেন আলী বিধান ঘোষ কে না জানিয়ে বাশের বেড়া দিয়ে ঘিরেছে। যার কারনে ওই গ্রামের মানুষ এখন চলাচল করতে পাচ্ছে না ।
যুবদল নেতারিপন মোল্লা জানান এই রাস্তাটি আমার দাদার আমলের। আমার জ্ঞান বুদ্ধি হওয়া থেকে দেখছি এটা রাস্তা । গতকাল হঠাৎ করে জোর করে হোসেন আলী বাসের বেড়া দিয়ে ঘিরে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে ।
অন্যদিকে বিবাদী হোসেন আলীর ছেলে আবু সাঈদ জানান আমাদের পৈত্রিক সম্পত্তিতে কোন খাস জমি নাই। তাই আমি বাশের বেড়া দিয়েছি । এদিকে এসি ল্যান্ড অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাদের সাথে আবু সাঈদ খারাপ আচরণ করেন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে ।
এলাকাবাসী দ্রুত রাস্তাটি উন্মুক্তির জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে।

