সমাজের আলো।। এক প্রবাসীর ঘরে তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে আরিজুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আরিজুলের স্ত্রী শারমিন সুলতানা দেবহাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আরিজুল সপরিবারে ঢাকায় থাকায় তাঁর পৈতৃক ঘরটি তালাবদ্ধ ছিল। শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় চোরেরা ঘরের তালা কেটে ভেতরে ঢুকে গ্যাস সিলিন্ডার, হাড়ি-পাতিল, রুপার অলংকার, ব্যাংকের চেক বই ও মালামালসহ প্রায় ৭০ হাজার টাকার সামগ্রী নিয়ে যায়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *