সমাজের আলো।। শ্যামনগরের খোলপাটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাল্কহেডসহ একজনকে আটক করেছে নীলডুমুর১৭ বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে খোলপাটুয়া নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকালে বাল্কহেডসহ একজনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ১৭ বিজিবি ব্যাটালিয়নের নীলডুমুর এর সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মৃত সাত্তার গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩০)।
পরে আটক ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ খানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা পরিশোধের পর তাদের মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে।
এবিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন বলেন, উপজেলার গাবুরা ইউনিয়ন এর চকবারা এলাকায় খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন করা অবস্থায় আটক বোটের অভিযুক্ত ব্যক্তি কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা জরিমানা করা হয়েছে। উপকূলের পরিবেশ, নদীর স্বাভাবিক গতিপথ ও গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#

