সমাজের আলো. সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর একজন স্থানীয় নেতা প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে দলীয় রাজনীতি ত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে এই ন ঘটনাটি ঘটে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা এবং তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মো. মুনসুর সরদারের পুত্র দেলোয়ার হোসেন সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত একটি ভিডিও বিতর্কের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তিনি গভীরভাবে মর্মাহত এবং একজন কর্মী হিসেবে এই পরিস্থিতি মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। বিবেকের তাড়নায় তিনি জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।

দীর্ঘদিন ধরে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত দেলোয়ার হোসেনের এই পদক্ষেপে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, এমপি সাহেবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও সাম্প্রতিক বিতর্কটি দুঃখজনক এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *