সমাজের আলো। পার্শ্বেমারী গ্রামে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু হয়েছেন। আজ বুধবার সকালে ঘটনা ঘটে। নিহতের নাম মোছাঃ সাহানারা বেগম (৩৮)। তিনি পার্শ্বেমারী গ্রামের জাকের মোল্লার মেয়ে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বুধবার (২৭মে) সকালে আবহাওয়া খারাপ থাকার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের মাছের ঘেরে ছিপ দিয়ে মাছ ধরছিলো। হঠাৎ বজ্রপাত ঘটলে গুরুতর আহত হন সাহানারা বেগম। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রতিবেশী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *