সমাজের আলো।। মাছের ঘেরে ও বেতনা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল ন’টায় সাতক্ষীরার সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে ও বেলা তিনটার দিকে একই উপজেলা দক্ষিণ পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু দুটি হলেন সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে জয় হোসেন (৫) ও একই উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাহিন হোসেন (৪)।
সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের পূটু মেম্বার জানান আজ সকাল ৯ টার দিকে তার দাদার সাথে মাছের ঘরে যায় শিশু জয়। পরে তার দাদার সাথে বাড়িতে আসে। শিশুটি একা ওই ঘেরে একা আবার যায়। অনেক সময় জয়কে না দেখতে পেরে তাকে খোঁজাখুঁজি করতে থাকে। গ্রামবাসীরা ঘেরে নেবে শিশু জয়ে লাশ উদ্ধার করে।
অপেরদিকে বেতনা নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বেলা তিনটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুর নাম মাহিন হোসেন (৪)। সে সাতক্ষীরা সদর উপজেলা দক্ষিণ পাথরঘাটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা সদর উপজেলা দক্ষিণ পাথরঘাটা গ্রামের অমল ঘোষ জানান, বেলা তিনটার দিকে শিশুটি বেতনা নদীর ধারে খেলা করছিল। একপর্যায়ে শিশুটি বেতনা নদীতে পড়ে যায়। অমল ঘোষ আরো জানান, শিশুটি অনেক সময় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে বাপ মা। পরে শিশুটি লাশ নদীতে ভাসতে দেখা যায়। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান ঘটনা দুটি সত্যতা স্বীকার করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *